লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজে জেলে উপস্থিত হন। এরপর তাকে বন্দি করা হয়।নিকোলাস ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডন্টের দায়িত্ব পালন করেন।জানা যায়, নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল নিকোলাস সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে তাকে চলতি মাসের শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন আদালত।নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে লা সতেঁ কারাগারে। তাকে একটি নির্জন সেলে রাখা হয়েছে। এ জেলটিতে অনেক দাগী আসামি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করে নিকোলাসকে আলাদা সেলে রাখা হয়েছে।সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৯৫ স্কয়ার ফিটের এ সেলে নিকোলাসের জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি থাকবে।এদিকে গত সপ্তাহে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে দেখা করেন নিকোলাস সারকোজি।সূত্র: বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত

পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে Read more

হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স
হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স

সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম ম্যাচে Read more

দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি
দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম Read more

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝালকাঠি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্ল্যাকার্ড হাতে দুই হাজার গাছ কাটার সিদ্ধান্তের Read more

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে Read more

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম অর্পা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন