জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ। ১৯৪৫ সালের আজকের দিকে ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে আমেরিকা।পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি ঘিরে বুধবার সকালে জাপানের হিরোশিমা শহরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই শহরের পিস মেমোরিয়াল পার্কে বলেন, জাপানই একমাত্র দেশ যেখানে যুদ্ধে পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছে। এছাড়া জাপান সরকার এমন একটি জনগণের প্রতিনিধিত্ব করে যারা প্রকৃত এবং স্থায়ী শান্তির জন্য আকাঙ্ক্ষা করে।প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেয়া জাপানের দায়িত্ব। হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুনের গোলা ও পরে বিকিরণের প্রভাবে এসব হতাহতের ঘটনা ঘটে।এ বছর অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন, যদিও রাশিয়া ও চীন ছিল না অনুষ্ঠানে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার Read more

এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা
এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন মেয়েরা। এ বছর ১১টি Read more

দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহরিন লাইফ সাপোর্টে
দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহরিন লাইফ সাপোর্টে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীকে (৪২) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। নিজে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি।আজ Read more

রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ
রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক Read more

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন