কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। অরুণ চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, সোমবার সকালে অরুণ চন্দ্রের বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঘরের উপরে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় ও স্বজনরা অরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা Read more

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪৮) সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন