নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান মালিক বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সাইফুল ইসলাম পরিবারসহ নওগাঁ মাজারে গেলে তার অনুপস্থিতির সুযোগে ইটালি ইউনিয়ন যুবদলের সদস্য মৃত রাজ্জাকের ছেলে ফারুক ও তার সহযোগীরা দোকানঘর দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে এগিয়ে আসেন স্থানীয় সেলিম ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিক। তাদেরকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।দোকান মালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমি গ্রাম থেকে পরিবারের সবাইকে নিয়ে হান্ডিয়াল নওগাঁ মাজারে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই ফারুক, ঠান্টু, আজমল গংরা আমার দোকান ঘর দখল করছে। তারা প্রভাব খাটিয়ে এই কাজ করছিল। পরে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায়।’অভিযোগ বিষয়ে জানতে যুবদল নেতা ফারুকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ‘এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’
‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) Read more

নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী Read more

বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে

অপহরণের দুই দিন পর কথিত প্রেমিক প্রেমিকা যশোরের বেনাপোল পোর্ট থানায় স্ব-ইচ্ছায় ধরা দিয়ে এখন জেল হাজতে।বুধবার দুপুরের দিকে তারা Read more

খাজার বিদায় জয় দিয়ে রাঙালো অস্ট্রেলিয়া
খাজার বিদায় জয় দিয়ে রাঙালো অস্ট্রেলিয়া

সিডনি টেস্টের পঞ্চম দিনের বিকেলটা যেন অন্য দিনের চেয়ে একটু আলাদাই ছিল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন শেষবারের মতো ব্যাট হাতে Read more

ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের দুঃসাহসিক এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ  তিন ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন