মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ড্রেজার বিকল করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মো. মোকলেছ, মো. ফারুক ও মো. জুয়েল।গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শিমুলিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছারউদ্দিন। দণ্ডপ্রাপ্ত মোকলেছ পটুয়াখালীর দশমিনা উপজেলার গোছানি গ্রামের মোজাফ্ফর মাদবরের ছেলে, জুয়েল একই জেলার রাঙ্গাবালী উপজেলার কাছিবুনিয়া গ্রামের মো. খলিল মৃধার ছেলে এবং দণ্ডপ্রাপ্ত ফারুক মাদারীপুরের শিবচর উপজেলার চরচান্দা গ্রামের হযরত আলী চোকদারের ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন জানান, পদ্মা সেতুর আশপাশে পদ্মা নদীতে একটি চক্র ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত পদ্মা সেতুর আশপাশের পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনরত অবস্থায় দু’টি ড্রেজার জব্দ করে পানিতে ডুবিয়ে বিকল করা হয়। এছাড়া বালু উত্তোলনে জড়িত ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে Read more

আনোয়ারায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আনোয়ারায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।বুধবার Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪
ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার ভোররাতে জেলা পুলিশের Read more

ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী
ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী

তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হতদরিদ্রদের হৃদয়ে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য যোগদানকৃত উপজেলা Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন