টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান মোহাম্মদ আরিফুর রহমান।রোববার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের নিশেতে ১১ ঘণ্টা ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড সময়ে আরাফাত শেষ করেন পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নিজ বয়স গ্রুপ ৩৫ থেকে ৩৯ বছর ক্যাটাগরিতে ১৮১ তম অবস্থানে ছিলেন তিনি। আর ২ হাজার ৩৪৩ জনের মধ্যে তার অবস্থান ছিল ৯৮২।এদিকে, ১৩ ঘন্টা ৪৩ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেন আরেক আয়রনম্যান আরিফুর রহমান। নিজ বয়স গ্রুপ ৪০ থেকে ৪৪ বছর ক্যাটাগরিতে সফলতার সাথে রেস শেষ করেন তিনি। এ পর্যন্ত ৭টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেন আরিফ। যার মধ্যে ছয়টি পূর্ণ দূরত্বের।প্রসঙ্গত, পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া) প্রতিযোগিতা আয়রনম্যান। আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ।আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রত্যেক ট্রায়াথলেটকে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে Read more

৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!
৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!

যশোরের চৌগাছা উপজেলা শহরের শয়ন ট্রেডার্সের মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে লাপাত্তা হয়েছে কর্মচারী আক্তার হোসেন।বৃহস্পতিবার (৪ Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন