সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই জামিন আবেদন মঞ্জুর করে।এ দিন আদালতে পিটিআই প্রধানের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালমান সফদার ও রাষ্ট্রপক্ষের আইজীবি হিসেবে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি। দুইজনের যুক্তিতর্ক উপস্থানের পর বেঞ্চ তার সিদ্ধান্ত জানায়।আদালত তার আদেশে জানায়, ইমরান খানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাকে মুক্তি দেয়া যেতে পারে। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এখনও তাকে কারাগারেই থাকতে হবে।এর আগে, ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত ইমরান খানের জামিন আবেদন নামঞ্জুর করে।ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় অভিযুক্ত এই পিটিআই নেতা দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। গত ২ বছর ধরে রাওয়াল পিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসএলের পর্দা উঠছে আজ
পিএসএলের পর্দা উঠছে আজ

অপেক্ষার পালা শেষ। আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে Read more

মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার Read more

আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে Read more

ঘুষে গড়া সাম্রাজ্য: চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
ঘুষে গড়া সাম্রাজ্য: চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও ব্যতিক্রম নয় দুর্নীতির অভিযোগ থেকে। জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদের পাহাড় গড়ে Read more

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন