ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আইআরজিসির ওই দুই সদস্য নিহত হয়েছেন বলে রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলি বোমা হামলার মাধ্যমে শুরু হওয়া ১২ দিনব্যাপী যুদ্ধে ইরান ও ইসরায়েলের তীব্র লড়াই চলে।ইসরায়েল বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতেই হামলা চালানো হয়েছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকালীন ফেলে যাওয়া বিস্ফোরক অপসারণের সময় রোববার খোররামাবাদে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।’ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং শীর্ষ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এদিকে, একই দিন ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় আহত এক ইরানি সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে।ইরানের বিচার বিভাগ বলেছে, গত মাসে ইসরায়েলি হামলায় ইরানজুড়ে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর ইরানের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মাঝে গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়।এদিকে, যুদ্ধের পর শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশ নেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।বৃহস্পতিবার তেহরানসহ দেশের আকাশপথ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আকাশপথ বন্ধ রেখেছিল তেহরান। সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ

পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। গত দেড় মাসের টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে Read more

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিল বিএনপি
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিল বিএনপি

শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছে Read more

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। Read more

ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন