আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার নিরাপত্তা জোরদার, প্রতিমা ভাঙচুর বন্ধ এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দাবিগুলো উত্থাপন করা হয়।সরকারের কাছে অবিলম্বে দুর্গাপূজায় তিন দিন ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমস্যা হয়।তিনি আরও বলেন, পূজা ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। বিগত বছরগুলোতে পূজার আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরইমধ্যে এবার চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এবার পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।মহাজোটের পক্ষ থেকে তারা পূজার সময় দেশব্যাপী নিরাপত্তা জোরদার এবং প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারের খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী
হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর গৃহকর্মী আয়েশা Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার Read more

নেপালে রপ্তানি হলো আরও ২৭৩ মেট্রিক টন আলু
নেপালে রপ্তানি হলো আরও ২৭৩ মেট্রিক টন আলু

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে আরো ২৭৩  মেট্রিক টন স্টারিজ এবং লেডিরোজেটা জাতের আলু৷বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) Read more

সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন