মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। রবিবার(২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বড় মেহের ১৭৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুরুজ্জামান শেখের ছেলে মইন শেখ ও খবির বেপারীর ছেলে ইসমাইল বেপারী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সহপাঠিদের সাথে বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় ইসমাইল ও মইন। এ সময় একদল বখাটে তাদের ফুটবল খেলতে নিষেধ করে। শিক্ষার্থীরা খেলা রেখে মাঠ ছেড়ে না গেলে ওই এলাকার বায়জিদ ঢালী ও তামিম ঢালী প্রথমে ইসমাইলকে মারধর করে। প্রতিবাদ করলে বন্ধু মইনকে হাতুড়িপেটা করে বখাটেরা। তাদের দুইজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে।আহত ইসমাইল অভিযোগ করে বলেন, ‘ওরা প্রতিদিনই স্কুলে যাওয়া-আসার পথে গালিগালাজ করে। এমনকি আমাদের বোনদের সঙ্গেও খারাপ আচরণ করে। মাঠে খেলতেও দেয় না। প্রতিবাদ করলে আজ আমাদের হাতুড়ি দিয়ে মারধর করেছে।’মইনের বাবা বলেন, ‘আমরা সন্তানদের নিরাপদ ভেবে স্কুলে পাঠাই। অথচ স্কুলের ভেতরেই বহিরাগতরা ঢুকে বাচ্চাদের এভাবে মারধর করছে। তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে ন্যায়বিচার চাই।’এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা তামান্না বলেন, ‘পার্শ্ববর্তী এলাকার কিছু বখাটে ছেলে প্রায়ই আমাদের স্কুল মাঠে এসে বসে ও ঘোরাফেরা করে। আমি একাধিকবার নিষেধ করেছি। আজ তারা আমাদের দুই শিক্ষার্থীকে মারধর করেছে। এতে আমরা নিজেরাও হুমকির মুখে পড়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত Read more

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। শনিবার(২১ মার্চ) রমজান শেষে দেশটিতে পালিত হচ্ছে ঈদ।দেশটির সরকারি Read more

নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন