বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসিবের পরিবার এই অভিযোগ তোলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ হাসিবের বড় চাচা তোতা মিয়া ঢালী। তিনি জানান, শহীদ হাসিবের বাবা দেলোয়ার ঢালী প্যারালাইসিসে আক্রান্ত একজন শারীরিক প্রতিবন্ধী। তার দেখভাল করেন হাসিবের বৃদ্ধ দাদি, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।তোতা মিয়া ঢালী বলেন, ‘আমরা অধিকাংশ সরকারি সাহায্য পাইনি। আমাদের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে, যদিও হাসিব দেশের ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।’ এখন পর্যন্ত সরকারি ও জুলাই ফাউন্ডেশনের কোনো অনুদান পাওয়া যায়নি। সকল শহীদরা এই অনুদান পেলেও শহীদ হাসিবের পরিবার এখনো পায়নি এবং সরকার থেকে প্রত্যেক শহীদের একটি বাড়ি করে দেওয়ার কথা থাকলেও শহীদ হাসিবের পরিবারকে দেওয়া হয়নি।উপস্থিত ছিলেন শহীদ হাসিবের মেজ চাচা আতাউর ঢালী, শহীদ হাসিবের দাদি সিরাতুন্নেছা, শহীদ হাসিবের প্রতিবন্ধী বাবা দেলোয়ার ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি Read more

বিরল চর্মরোগে আক্রান্ত শিশুর দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম
বিরল চর্মরোগে আক্রান্ত শিশুর দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর' এ সংবাদ প্রকাশের পর বিরল চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন মানবিক Read more

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান Read more

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল সদরের পাজারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের জেল দেওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী Read more

ইনানী-পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকের ভীড়
ইনানী-পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকের ভীড়

উখিয়া উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র 'পাথর রানী খ্যাত' ইনানী ও পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড় জমেছে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন