শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে পৌর এলাকার মোবারকপুর মহিষের বন নামক স্থানে শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদীগামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।নিহতরা হলেন- চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২) এবং তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)।এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।’শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম জানান, ‘চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান এবং ঘটনাস্থলে আরও দুজন মারা যান বলে আমরা জেনেছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা
আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে Read more

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন