মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে। খবর আলজাজিরারশুক্রবার (২০ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় তিনি বলেন, নওরোজ এমন এক বছর সূচনা করেছে, যা হবে জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার অধীনে প্রতিরোধ অর্থনীতির বছর।মোজতবা খামেনি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও জনগণের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তাতে শত্রুরা ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল কয়েক দিনের হামলাতেই জনগণ সরকার উৎখাত করবে—এটি ছিল তাদের মারাত্মক ভুল হিসাব।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে তার পিতা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।বার্তায় খামেনেই আরও দাবি করেন, শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী সামরিক ব্যক্তিদের হত্যার মাধ্যমে ইরানে ভয় ও হতাশা ছড়ানোর যে পরিকল্পনা ছিল, তা ব্যর্থ হয়েছে। বরং শত্রুপক্ষের মধ্যেই ফাটল তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, ক্ষমতার শূন্যতা মোকাবিলায় ইরানের সংবিধান এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে বড় ধাক্কার মধ্যেও রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকতে পারে।এদিকে তুরস্ক ও ওমানে সাম্প্রতিক হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছেন খামেনেই। তার দাবি, এসব ‘ফলস ফ্ল্যাগ’ ঘটনা, যার উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের ৩টি কারখানায় শ্রমিকরা চতুর্থ দিনের Read more

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

ফুল তাজা রাখার কিছু কৌশল
ফুল তাজা রাখার কিছু কৌশল

উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। ফুলের Read more

জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে এক মাস পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন