ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে এ বছর শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে দুপুরে ফুফাতো ভাই রনির মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরাঘুরির একপর্যায়ে তাঁরা আরাজী বানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এতে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুদিনের বৃষ্টিতে সড়কটি আগে থেকেই পিচ্ছিল ছিল। বিশেষ করে বিভিন্ন ইটভাটার ট্রলি থেকে সড়কে পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে মিশে ‘মরণফাঁদে’ পরিণত হয়। ওই পিচ্ছিল স্থানে ব্রেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই জিহাদ শেখের মৃত্যু হয়েছে। আমাদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর প্রধান কারণ।”ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ Read more

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

গাজা উপত্যকার প্রশাসনকে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক Read more

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার Read more

নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া
নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা দিয়েছেন যে দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নীল নদের ওপর Read more

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

টানা ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা Read more

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন