গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন বলেন, ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।শনিবার (০১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।নুরুল হক নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানে স্বতন্ত্ররা যারা জিতছে তারাও শিবিরের নেক্সাসের। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিলো?তিনি বলেন, তার বিশ্লেষণে শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে তাদের ‘ওয়েলফেয়ার বেইজড পলিটিক্স’ বা কল্যাণভিত্তিক রাজনীতি। তারা ছাত্রদের নানা সুবিধা দেয়। অনেকে বলছেন, কিছু হাসপাতালে শিবির এমন চুক্তি করেছে যেখানে সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে।সুবিধার বিনিময়ে ভোট দেওয়া প্রসঙ্গে নুর আরও বলেন, আমরা যে তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, যে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই পরিবর্তনের দিকে। তারা যদি..গ্রামে আমরা দেখি ৫০০ থেকে ১০০০ টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে। বাছ-বিচার করে না। সেটা জনসচেতনতার অভাব যার ফলে অযোগ্য মানুষ সংসদে চলে আসে, নেতৃত্বে চলে আসে; তাহলে উচ্চশিক্ষিত তরুণরা তো তাই করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে
সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে পুলিশ প্রশাসনকে Read more

তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি
দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) স্বাস্থ্য Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন