গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।’শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যে চাপই আসুক, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে প্রধানতম লক্ষ্য। এ জন্য সরকারি যত যন্ত্র ব্যবহার করা লাগে, সেটা করতে কার্পণ্য করা হবে না।’একই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই-বোনরা নান সমস্যায় রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে হোটেলে, স্বামীর সঙ্গে পুলিশ দেখেই ছাদ থেকে লাফ গৃহবধূর!
প্রেমিকের সঙ্গে হোটেলে, স্বামীর সঙ্গে পুলিশ দেখেই ছাদ থেকে লাফ গৃহবধূর!

স্বামীর সঙ্গে কলহের জেরে প্রেমিকের সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক গৃহবধূ। স্বামী পুলিশ নিয়ে হোটেলে পৌঁছাতেই Read more

করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শুক্রবার Read more

টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)

আজ উয়েফা সুপার কাপে টটেনহামের মুখোমুখি পিএসজি। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি:উয়েফা সুপার কাপপিএসজি–টটেনহামরাত ১টা, সনি স্পোর্টস ২টেনিসসিনসিনাটি Read more

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের Read more

প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন