ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের (২১ মার্চ)  এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়। তিন সপ্তাহে পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইসরাইলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প

ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সফরের পরিকল্পনা ছিল তার।শনিবার (৩০ সেপ্টেম্বর) Read more

৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন