লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটছে—এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে স্বপন কবিরাজ নামের এক ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রায়পুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার
‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার

আইসিসির টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক হতভাগ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। বারবার আইসিসির নানা ইভেন্টের ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

x
x

Hacked by CoupDeGrace

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন