বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাওলার বাজার এলাকায় মোহাম্মাদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মোহাম্মাদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন।বক্তব্যে আফাজ উদ্দিন বলেন, দু’একটি দল পিআর পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের অনুরোধ জানাই—বিশৃঙ্খলা নয়, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলি।তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই দেশ পুনর্গঠন সম্ভব। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীর অধিকার ও যুব কর্মসংস্থানসহ ঘোষিত প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে।নেতাকর্মীদের উদ্দেশে আফাজ উদ্দিন আহ্বান জানান, প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে, যাতে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পারে।অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

ভারত ও পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, উভয়পক্ষকে সংযত Read more

বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের Read more

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান
বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার সহায়তা দেবে জাপান।শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!
নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!

কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে Read more

শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন