সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি আরব বিশ্বসম্প্রদায়কে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানানো তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।ইসরায়েলি বাহিনী জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা ওই সম্প্রদায়কে সুরক্ষা দিচ্ছে।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা ইসরায়েলের এমন কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ চেয়েছে।অন্যদিকে তুরস্ক এ হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে আখ্যা দিয়ে দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।সিরিয়ার সরকারও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ইসরায়েলের দেওয়া কারণ ‘ভিত্তিহীন’।প্রসঙ্গত, এর আগেও সিরিয়ায় সংঘাতের সময় ইসরায়েল হামলা চালিয়েছে। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সিরিয়া সরাসরি যুদ্ধে জড়ানো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে Read more

এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়
ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন