ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এই খবর জানিয়েছে।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।দ্য টাইমস জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে ‘প্যারানয়েড’ বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।গোয়েন্দা বিশ্লেষণে আরও বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদি চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা Read more

হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

শরতের শেষ দিকে এসে ঢাকার বাতাসের দূষণ ক্রমেই বাড়ছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন