আগস্ট মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।এছাড়া গত ৩১ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প
ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প

ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান। যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি Read more

তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন
তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে কৃষকের স্বপ্ন যেন নিমিষেই শেষ হ‌য়ে গে‌ছে। নদীর পানি বৃদ্ধির ফ‌লে ইতিমধ্যেই ডুবে গেছে ফস‌লে ক্ষেত। Read more

গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) গলে যদিও বৃষ্টির Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন