কিশোরগঞ্জের কুলিয়ারচর মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী গ্রামের ৮নং ওয়ার্ডের নিজ বাড়ির বিল্ডিংয়ের একটি কক্ষে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আমিনুল ইসলাম জয় (২৫) পৌরসভার আলী আকবরী গ্রামের ৮নং ওয়ার্ডের প্রবাসী মাসুদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জয় সাড়ে সাত লাখ টাকা মূল্যে একটি মোটরসাইকেল কিনে আড়াই লাখ টাকায় বিক্রি করেন। এরপর তিনি মায়ের কাছে আরেকটি মোটরসাইকেল কেনার জন্য দেড় লাখ টাকা দাবি করেন। পরে তার মা মোটরসাইকেল কিনার জন্য টাকা দু’দিন পরে দিবে বলেও জানান। টাকা দিতে একদিন দেরি হওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আজ শনিবার দুপুরে তার দরজা বন্ধ করে দিলে তার মার সন্দেহ হয়। এরপর ছেলের নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি করে ও ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে জয়কে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি
মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি

ভৈরবে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম নুসরান। বয়স দেড় বছর। মা Read more

চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ
দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি Read more

আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ
আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। Read more

ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের
ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের

ইসরাইলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার দবি, গাজায় ইসরাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন