নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-মির্জাপুর-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম অপু বিশ্বাস (১৮)। সে গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্র জানায়, অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল। ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল। মুচিদাহ কাকুর মোড় এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অপু বিশ্বাস।দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস (২৮), সাকিব (২০), এবং যাত্রী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে বিরামপুর উপজেলার Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার
ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ

আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর Read more

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন