উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বহুপাক্ষিক কূটনৈতিক সমাবেশে অংশ নেবেন।সোমবার (০১ সেপটেম্বর)  এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কোরিয়ান হেরাল্ড।দক্ষিণ কোরিয়ার সূত্র জানায়, সোমবার দুপুরে পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করেন কিম। অলিভ-সবুজ রঙের ও হলুদ ডোরা কাটা ভারী সাঁজোয়া এ ট্রেনটি মঙ্গলবার চীন সীমান্ত অতিক্রম করে সাইনো–নর্থ কোরিয়া ফ্রেন্ডশিপ ব্রিজ পেরিয়ে দানডংয়ের পথে বেইজিং পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রও রয়েছে, তবে পশ্চিমা দেশের কোনো নেতা থাকছেন না। বুধবার তিনি শি ও পুতিনের সঙ্গে তিয়ানআনমেন স্কয়ারের রোস্ত্রামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় ২০ ঘণ্টার ট্রেনযাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনটির নাম ‘তেয়াং-হো’, কোরিয়ান ভাষায় যার অর্থ ‘সূর্য’এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে।দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, ট্রেনটি বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী বর্ম, রাডার ফাঁকি দেওয়ার বিশেষ জাল এবং এমনকি অনবোর্ড মর্টার দিয়ে সজ্জিত। এ কারণে এর গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটারে সীমাবদ্ধ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার Read more

চট্টগ্রামে অবৈধ ৪০ লাখ টাকার কাঠ চালানের রফাদফা ৫ লাখে!
চট্টগ্রামে অবৈধ ৪০ লাখ টাকার কাঠ চালানের রফাদফা ৫ লাখে!

চট্টগ্রাম নগরের বহুল আলোচিত চান্দগাঁও থানা যেন এখন দুর্নীতি, চাঁদাবাজি আর বেআইনি লেনদেনের আঁতুড়ঘর। সম্প্রতি একটি অবৈধ কাঠবোঝাই ট্রাক আটককে Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারা গেছে।নিহত মজিদ Read more

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক
বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন