যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান রাফি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাফিউল্লাহ খান সিয়াম।শনিবার (২৪ মে) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কার্যনির্বাহী কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আশরাফুল ইসলাম এবং মো: আশিকুল ইসলাম ইমন। যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানা মাসুম মাহি এবং সাদিয়া নুর তুবা। সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন এবং অন্তু মিত্র। কোষাধ্যক্ষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আহমদ উল্লাহ। দপ্তর সম্পাদক মো: তানভীর হাসান। উপ দপ্তর সম্পাদক জামায়েল সাদাত সামি। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: রায়হান। উপ ক্রীড়া সম্পাদক অনিক ঘরামী। গণমাধ্যম ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিফা আহমেদ কুমকুম। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপংকর হাওলাদার। এছাড়াও হল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাতিমাতুজ্জুবা, তাইসুল হাসান ফেরদৌস, মো: আছিবুল ইসলাম সাব্বির এবং মো: নাজমুস সাকিব।উল্লেখ্য, বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা হিসেবে রয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকলেচুর রহমান এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের

ঠিক যেন জসীমউদ্দিনের আসমানী কবিতার সেই আসমানীর ঘর। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। থাকার কষ্টের সাথে খাবারের কষ্ট, Read more

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস
মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণ নিবাস গত এক বছর আগে উদ্ভোধন হলেও এখনও তা চালু হয়নি। মাগুরা সদর উপজেলার Read more

বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন