জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে শনিবার (১০ মে) রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকের পর উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে জানায়, আজকের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।এতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।এ ছাড়া বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা Read more

রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী রোববার (২১ ডিসেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান Read more

পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর
পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম।মঙ্গলবার Read more

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন