ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত ২ হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ইফতিখার আহমদ বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেফতার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।অ্যাম্বাসাডর আসিম ইফতিখার বলেন, গত কয়েক বছরে কাশ্মীরে হাজার হাজার অচিহ্নিত ও অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে।তিনি বলেন, তদন্তে দেখা গেছে, ভারতীয় দখলদার বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে, নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে। তিনি নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আরও বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার Read more

মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!
ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন