আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিলটি বের করা হয়।বিক্ষোভ মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে যে ঘোষণাপত্র রয়েছে, তা রূপরেখার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং তাদের নেতাকর্মীদের বিচারের আওতায় আনুন। একটি রাজনৈতিক দল হিসেবে দেশের রাজনীতিতে অংশগ্রহণের নৈতিক অধিকার আওয়ামী লীগ হারিয়েছে।”ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতি বলেন, “আমাদের আজকের মশাল মিছিলের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি জানানো। আওয়ামী লীগ দেশে নানা ধরনের অপকর্ম করেছে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা প্রয়োজন। যদি এখনই নিষিদ্ধ না করা হয়, ভবিষ্যতে অন্য কোনো দল এই সুযোগকে কাজে লাগিয়ে অনুরূপ অপকর্ম করতে পারে, যা আমরা চাই না।”রসায়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আল আমীন বলেন, “আজকের মশাল মিছিল ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধকরণের দাবিতে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। ভবিষ্যতেও একই দাবিতে কোনো কর্মসূচি থাকলে আমরা তাতে অংশগ্রহণ করবো।”মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের মমিনুল ইসলাম রানা, ইংরেজি বিভাগের শর্মিলা জামান সেঁজুতি, ফাইন্যান্স বিভাগের আলিম রেজা, ম্যানেজমেন্ট বিভাগের হাসিবুর রহমান শেখ, মার্কেটিং বিভাগের সজিব সৌরভ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হায়দার আলী প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব
অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের Read more

কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট
কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট

“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন