বান্দরবানের লামায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই এর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় আহত বাবু কে উদ্ধার করে  লামা সরকারি হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লাইন ঝিরি এলাকায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের উজির আলী গ্রামের মো. আমিনুল হক ও রহিমা বিবি’র ছেলে।স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় লাইনঝিরিতে বিদ্যুতের খুঁটিতে উঠে ব্রডব্যান্ড এবং ওয়াইফাই এর কাজ করছিল। এসময় অসর্তকতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুতায়িত হয়। সাথে সাথে তার সাথে কাজ করা লোকজন ও স্থানীয়রা তাকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে।লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলেমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসপাতালে আছে। বিষয়টি লামা থানাকে অবহিত করা হয়েছে।লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অসাবধানতায় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়ে মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ

দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে Read more

কানাডায় নৌকাডুবিতে বিজিএমইএ’র সাবেক সহসভাপতিসহ নিহত ২
কানাডায় নৌকাডুবিতে বিজিএমইএ’র সাবেক সহসভাপতিসহ নিহত ২

কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- Read more

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি

গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তুরস্ক। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী
সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী

সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী। সাইদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন