রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির ঘটনা ঘটে।উপজেলার সয়ার ইউনিয়নের পাটোয়ারি পাড়া গ্রামের হুমায়ুন পাটোয়ারির গোয়াল ঘর থেকে ১টি গরু এবং একই ইউনিয়নের দীঘলটারী এলাকার মফিজুল মণ্ডলের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দিবা রাতেও খাওয়ার পর গোয়াল ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন কৃষক হুমায়ুন পাটোয়ারি ও মফিজুল মণ্ডল। গভীর রাতে গোয়াল ঘরের দরজা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলট বলেন, ‘কৃষকদের ৪টি গরু চুরি হওয়ায় তাদের অপূরণীয় ক্ষতি হলো।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এম এ ফারুক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক Read more

ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি

চলছে বড়দিনের ছুটি। এই সময়ে ফুটবলাররা দলের ক্যাম্প ছেড়ে ছুটে যান নিজ নিজ পরিবারের কাছে। তবে বড়দিনের আনন্দে যাতে খেলোয়াড়রা Read more

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী, বাড়বে শীত
দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী, বাড়বে শীত

দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় Read more

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১
গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন