বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব মালা আলি কুর্দিস্তানি। বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, প্রিয় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে পেরে আনন্দিত যে খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করতে আমি বাংলাদেশ সফর করব। সফরটি হবে ঐতিহাসিক। বার্তায় তিনি আরও বলেন, আমার লক্ষ্য হলো এই পবিত্র বিজ্ঞান ১ হাজার শিক্ষার্থীকে শেখানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ২৫০ ধরণের ভবিষ্যদ্বাণীপূর্ণ ও ভেষজ ওষুধ তৈরি করেছি। আমার বিশ্বাস এই প্রচেষ্টা শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। কারণ তখন সারা বিশ্ব থেকে-বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ থেকে-মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। তিনি আরও লেখেন, আমার জীবনের লক্ষ্য হলো  শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মানুষের সেবা করা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের সম্মুখীন ইসলামি দেশগুলোতে। কে এই মালা আলি কুর্দিস্তানি?মালা আলি কুর্দিস্তানি ইরাকের কুর্দিস্তানের মানুষ। নিজের ফেসবুক পেজটির নাম দিয়েছেন ‘মালা আলি কুর্দিস্তানি’। এই নামেই তিনি পরিচিত। তবে পেজের ইন্ট্রোতে বলেছেন, ‘আমার নাম ড. আলি মাহমুদ হাসান। আমি ২৮ বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ।’ কুর্দিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তার আসল নাম মোল্লাহ আলি কালাক। ফেসবুকে তার ফলোয়ার ৫৮ লাখের বেশি। ভার্চুয়াল দুনিয়ার বাইরে বাস্তব জগতেও তার হাজার হাজার অনুসারী রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিতর্কের মুখে আছেন তিনি। কারণ তার প্রকাশিত ভিডিওগুলোতে দাবি করা হয়, তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ, জ্বিনে আক্রান্ত এবং অক্ষম মানুষদের সুস্থ করে তোলেন। তার এই কর্মকাণ্ড শুরু হয় ইরাকের কুর্দিস্তান প্রদেশের ইরবিল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে তার নিজ গ্রাম কালাক থেকে। সেখানে তিনি একটি হিলিং সেন্টার বা রোগ নিরাময় কেন্দ্র খোলেন। দাবি করা হয় তিনি ক্যান্সারের চিকিৎসাও করতে পারেন। এই চিকিৎসায় তিনি উটের মুত্রকে উটের দুধের সঙ্গে মিলিয়ে রোগীকে খাওয়াতেন। চিকিৎসার জন্য তিনি রোগীকে চাবুকও মারতেন। এসবের ভিডিও ভাইরালও হয়।কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম রুদাউ ইংলিশ জানায়, সরকার বারবার তার নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল। তার বেআইনি চিকিৎসা কার্যক্রমের কারণে কর্মকর্তারা তাকে একাধিকবার গ্রেফতার করে ও আদালতে হাজিরার নোটিশ দিয়েছিলেন। এক নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়।যখন কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় এবং সাজার সম্ভাবনা তৈরি হয় তখন তিনি সৌদি আরব চলে যান। তবে সেখানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করেন। যদিও কিছুদিন পর তিনি মুক্তি পান। এরপর ২০২১ সালের নভেম্বরে মালা আলি পাকিস্তানে যান। তিনি দেশটির যেখানেই গেছেন সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। শুধু সাধারণ মানুষই নন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এবং বেশ কয়েকজন ধর্মীয় নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার সঙ্গে কোলাকুলি করেন এবং খুবই হৃদ্যতার সঙ্গে বৈঠক করেন। দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার মালা আলিকে পাকিস্তানি টুপি পরিয়ে স্বাগত জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান Read more

ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ বলায় মামলা, ১০ জনের বিচার শুরু
ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ বলায় মামলা, ১০ জনের বিচার শুরু

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সাইবার হয়রানির অভিযোগে আজ সোমবার প্যারিসে ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। গত Read more

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক Read more

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের
প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।রবিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন