সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম শাজাহান আলী (৫৪)। বিপি- ৭২৯৩০৯২৮৮১ তিনি  পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার (২ জুলাই) সকালে বেলকুচি থানা বাউন্ডারির ভীতরে আম গাছে উঠে আম পারার সময় পা ফসকে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি। এরপর  প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। পরে বেলকুচি থানা পুলিশ তাকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার। কর্তব্যরত চিকিৎসক তাকে অর্থপেডিক বিভাগে ভর্তি করে নেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন জানান শাহজাহান বয়স্ক মানুষ নিজ ইচ্ছায় থানার আমগাছে আম পারতে উঠে পরে যায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে। তার এই দুর্ঘটনাজনিত মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত
দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে Read more

সিরাজদিখানে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার
সিরাজদিখানে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার
সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার

সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার তৈরিতে বিনিয়োগ করছেন ভোলার চরফ্যাশনের মৎস্যজীবিরা। নতুন ট্রলার তৈরির পাশাপাশি পুরাতন ট্রলার মেরামতে ব্যস্ত সময় Read more

৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন