মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়‍্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)’র এডহক কমিটির সদস্য এস, এম, আসিফ নাঈম আহত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।আহত আসিফ নাইম জানান, বন্দর এলাকার সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌছালে ২জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় Read more

চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পরে Read more

নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন