২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ বলেও মত তার।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। দাবি করেন মুক্তির।বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে—এইটা আমরা আশা করিনি।আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) Read more

গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে
গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে পাথরঘাটার মালিকাধীন ৪টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেয়ার সময় ৪টি Read more

গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়লো গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে লাগা আগুনে Read more

ম্যাক্সওয়েলের ঝড়ে আবার হারলো ওয়েস্ট ইন্ডিজ
ম্যাক্সওয়েলের ঝড়ে আবার হারলো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে ২০০ রান করেও জয়ের নিশ্চয়তা নেই। এটি যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের ৩য় ম্যাচে Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন