রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায়, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।‎এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা।পরবর্তীতে এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করা হয়।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। এছাড়া পরে একটি ছিনতাইয়ের ঘটনায়ও ব্যাপক সমালোচিত হন ওসি ইফতেখার হাসান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারালো ভাষায় অবস্থান জানানো লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক অনুষ্ঠানে Read more

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা Read more

হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন