বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।বরকত উল্লাহ বুলু বলেন, ‘এদেশের নারীদের শিক্ষা, উপবৃত্তি এবং অধিকার আদায়ে খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার।’তিনি আরও বলেন, ‘যারা একাত্তরের মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানতে চায় না, কিংবা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে—তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, রাজনীতি করারও অধিকার নেই।’তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘কোন হাইব্রিড যেন বিএনপির নেতৃত্বে আসতে না পারে, সে ব্যাপারে তৃণমূলকে সজাগ থাকতে হবে।’সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী কবির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপির নেতা মোস্তফা জামান, নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুবদল আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি  এটিএম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কবির হোসেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ Read more

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও Read more

হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

মাইক ভাড়া করে গালাগাল করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
মাইক ভাড়া করে গালাগাল করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার Read more

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন

একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন