নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী দাস এবং এই মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে স্ত্রী শেলি সরকার (৪৬)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ।চন্দন কুমার দাস (৫৭) সীমান্তবর্তী উপজেলার বারোমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।গতকাল বুধবার দিবাগত রাতে নিহত চন্দন কুমার দাসের বোন ফুলন রানী দাস বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একমাত্র আসামি হিসেবে স্ত্রী শেলি সরকারকে দেখানো হয়।গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে শিক্ষক চন্দন কুমার দাসকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় ও স্কুলের শিক্ষকরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই সময় চন্দন কুমার দাসের হাত, গলা সহ শরীরের একাধিক স্থানে ধারালো বস্তুর আঘাতের চিহ্ন ছিল।এই সময় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করেন। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকেই দাবি করেন রহস্যজনক এই মৃত্যুর সঠিক বিচারের।এদিকে সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বুধবার বিকেলে বারোমারী স্কুল চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোঃ মাহমুদুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষক চন্দন কুমার দাসের নিহতের ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলার একমাত্র আসামী শেলি সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও মামলাটি নিবিড়ভাবে তদন্ত চলছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা ছাড়া সেবা মেলে না শিকারপুর ইউনিয়ন পরিষদে
টাকা ছাড়া সেবা মেলে না শিকারপুর ইউনিয়ন পরিষদে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।শিকারপুর ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক Read more

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!
বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তাঁর গন্তব্য— নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের Read more

মুন্সিগঞ্জে মেঘনায় ৩১ ঘন্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জে মেঘনায় ৩১ ঘন্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ৩১ ঘণ্টা পর নিখোঁজ জেলে মো. শরীফের (৩২) লাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন