গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।সোমবার (১৪ জুলাই) বিকালে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়- ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।’বিক্ষোভ মিছিল শেষে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান।বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন। যেকোনো পরিস্থিতিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন বক্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি Read more

উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত
উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত

ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযানের স্বার্থে ওই নির্দিষ্ট এলাকায় বিমান হামলা স্থগিত করেছে ইসরায়েল। সিএনএন, এপি Read more

শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার Read more

মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার Read more

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সেদিন সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন