চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে গতকাল (১৪ এপ্রিল) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অসংখ্য লোকজনকে লাঠিসোঁটা হাতে ছুটোছুটি করতে দেখা যায়—যা একটি ভিডিও ক্লিপে স্পষ্টভাবে উঠে এসেছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।মূলত সম্প্রতি বিএনপির তিন ইউনিট—মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন সময় বিক্ষোভ ও প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে দলীয় কোন্দল বাড়তে থাকে, যারই ধারাবাহিকতায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকালের সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই বিষয়ে ১৫ এপ্রিল (মঙ্গলবার) সময়ের কণ্ঠস্বর-এর মিরসরাই উপজেলা প্রতিনিধি পুলিশের উপস্থিতি সম্পর্কে জানতে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের কাছে প্রশ্ন রাখেন: “গতকালের ঘটনায় পুলিশের উপস্থিতি ছিলো কিনা বা কেমন ছিল?”কিন্তু ওসি আতিকুর রহমান জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেন: “আপনি তখন কোথায় ছিলেন? আপনি জনগণকে জিজ্ঞেস করেন।”এ প্রসঙ্গে প্রতিবেদক বলেন, “আমি কোনো বিতর্কে যাইনি। শুধু জনস্বার্থে একটি প্রশ্ন করেছি। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া অত্যন্ত দুঃখজনক।”সংঘর্ষের ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সংঘর্ষকারীরা দলবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে সড়কে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।ওসির এই মন্তব্য গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ বলছে, “প্রশাসনের কাজ হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কোনো প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করা একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন Read more

কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রী
কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রী

মাদারীপুর কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ হয়েছে দুই মাদ্রাসা ছাত্রী। পরপর এই দুই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কিছুতেই মেনে নিতে Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’
‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, 'আপনারা আমাকে Read more

সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়  চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন