কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ার আগুনে পুড়ে ৩টি বাড়ি চাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্যাসের সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়।আগুনে পুড়ে যাওয়া বাড়ি ৩টি হচ্ছে  জামাল উদ্দিন, বেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিনের।উক্ত বাড়ি গুলোতে আগুনের সুত্রপাত হওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যায় কিন্তু আগুনের ভয়াবহ এত বেশি বাড়ি গুলো পুড়ে চাই হয়ে। বাড়িগুলো থেকে আসবাবপত্রসহ কোন কিছু বের করার সুযোগ হয় নাই যা এক নিমিষেই সব শেষ হয়ে যায় । চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন  লিডার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ায় বসতি বাড়িতে ভয়াবহ আগুন সুত্রপাতের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। উক্ত আগুন ৩৫/৪০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে উক্ত বাড়ি গুলো আগুনে পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ ৭ লক্ষ টাকা এবং উদ্ধারের পরিমাণ ৩০ লক্ষ টাকা হতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. Read more

নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন