অহনা রহমানের কথা ক্যারিয়ায়ের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মডার্ন মেয়ে তো কখনও গ্রামের সহজ সরল প্রাণচঞ্চল নারী চরিত্রে।ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি।এদিকে, অহনা ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং ধাপে ধাপে এই পেশা থেকে পুরোপুরি সরে যাবেন।এরপরই ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই অভিনেত্রী। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার। এ বিষয়ে অভিনেত্রী জানান, জানান ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান। এবার এক সাক্ষাৎকারে আবারও নিজের পোশাক-হিজাব প্রসঙ্গে কথা বলতে দেখা গেল অহনাকে। যেখানে তিনি বললেন, ‘নাটকের বাইরে আমি হিজাব খুলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।এই অভিনেত্রী বলেন, ‘আমার হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। যে কারণে এসব এখন আর দেখারই চেষ্টা করি না।আক্ষেপ প্রকাশ করে অহনা বলেন, ‘নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকাউন্ট পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।এর আগে ওমরাহ পালন শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে। যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া Read more

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ
বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৩ রান করা ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট Read more

আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর Read more

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে চার Read more

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রত্যয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন