সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (৭ মে) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এই তাপপ্রবাহ থাকতে পারে ৫ দিন। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। প্রথমে রাজশাহী ও খুলনা অঞ্চলে হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে ছড়াতে পারে।আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় গরম পরিস্থিতি আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার (৮ মে) ও শুক্রবার (৯ মে) দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার (১০ মে) আবহাওয়ার তেমন পরিবর্তন না হলেও গরমের প্রবণতা অব্যাহত থাকবে।রবিবার  (১১ মে) কিছু কিছু অঞ্চলে—বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে—বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্য জায়গায় আবহাওয়া শুকনো থাকতে পারে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকবে।আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন
উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন। সোমবার Read more

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের Read more

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন