সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার সদস্য সচিব মোঃ শাফায়েত উল্লাহ।লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আঃ রহমান। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিগত দিনে স্মরনসভা, দোয়া মাহফিল,দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করা হয়। সংগঠনের নিজস্ব তহবিল ও সরকারি অনুদান থেকে  প্রাপ্ত অর্থের মাধ্যমে এ সকল কর্মকান্ড পরিচালনা করা হয়। তিনি জানান, সরকারি বিধি মোতাবেক আবেদন করে বিভিন্ন সময়ে ৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে। যা যথাযথ নিয়ম মেনে ব্যয় করা  হয়েছে। যার সকল হিসাব সংরক্ষন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জন্য সরকারি অনুদানের আবেদন নিয়ে আমাদের কাছে আসলে এবং সেটা সঠিক মনে হলে আমরা তাতে সুপারিশ করেছি মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ মেট্রিক টন চাল এর যে বিষয়টি আলোচনা এসেছে তার মধ্যে ৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে এবং তার যথাযথ নিয়ম মেনে ব্যয় করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ আমিনুর ইসলাম রানা, সদস্য মোঃ শুভ মোল্যা, সদর উপজেলা সংগঠক মোঃ শাহারুল আলম, সদস্য নাইম সিকদারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'-এর ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ Read more

‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক
‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার Read more

স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন
স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪৪।দেশের Read more

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে Read more

হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন