মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছেন অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল ও বুকিত বিনতাংয়ের আশেপাশের অন্তত ৮টি অভিজাত রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এরপর কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, গোয়ান্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ৬৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বাংলাদেশি ছাড়াও ১৪ জন ইয়েমেনি, ৭ জন সিরীয়, ৪ জন পাকিস্তানি, ৪ জন মিশরীয়, ৩ জন ইন্দোনেশিয়ান এবং মিয়ানমার, আফগানিস্তান ও ফিলিপিন্সের একজন করে নাগরিক রয়েছেন। আটক হওয়াদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, তাদের সবার বয়স ২৮ থেকে ৫০ বছরের মধ্যে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারার অধীনে বৈধ ভ্রমণনথি না থাকা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারা লঙ্ঘন করে সামাজিক ভিজিট পাসের শর্ত ভঙ্গ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু Read more

সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা Read more

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন