ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ নামে এই কক্ষের যাত্রা শুরু হয়। এদিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন, কারাবন্দিদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেন, “আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।” তিনি আরও বলেন, “আমরা বলতে পারি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে।”২০২৪ সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, বন্দিদের তাদের স্বামী/স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত। আর এ সময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না।আদালত ওই সময় আরও জানান, ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে।গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী একটি গাইডলাইন প্রকাশ করেন। এতে বলা হয়েছে, বন্দি ও তাদের সঙ্গীদের জন্য তৈরি করা এই বিশেষ কক্ষে একটি খাট এবং টয়লেট থাকতে হবে এবং তারা যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।গাইডলাইনে আরও বলা হয়, এ রুমের দরজা খোলা রাখতে হবে। যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারারক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন।ইউরোপের মধ্যে ইতালির কারাগারগুলো অন্য দেশের তুলনায় জনবহুল। বর্তমানে দেশটির সব কারাগারে ৬২ হাজার বন্দি আছেন। যেটি ধারণ ক্ষমতার ২১ শতাংশ বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা

কয়েকদিন ধরেই রাতের আধারে ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ Read more

বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম
বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করেছে টটেনহ্যাম। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে Read more

সংবাদ প্রকাশের পর সরানো হলো ‘দেখা না পাওয়া’ নাটোরের সেই ওসিকে
সংবাদ প্রকাশের পর সরানো হলো ‘দেখা না পাওয়া’ নাটোরের সেই ওসিকে

একাধিক অভিযোগ ও তীব্র জনঅসন্তোষের পর নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে অবশেষে থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন