যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থরা হলেন- যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত মোসলেম আলীর ছেলে বাচ্চু হোসেন (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (২৭), ছেলে জাহিদ হোসেন (১৩), সদর উপজেলার ইছালী ইউনিয়নের গাঁওভরা গ্রামের লিয়াকত আলীর ছেলে শাহ্ আলম (৩০) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন। অসুস্থ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি ও তার স্ত্রী সন্তান হাজী বিরিয়ানি ঘর থেকে বিরিয়ানি কিনে খান। পরে গভীর রাতে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে টিপু সুলতানের অবস্থা গুরুতর। খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি Read more

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) Read more

সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম
সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম

টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির ফরোয়ার্ড হিউং-মিন সন।  ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পরই ক্লাব Read more

সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে লামার আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী Read more

দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ
দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। Read more

ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।এদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন