বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত চারদিন ধরে অনশন করছেন প্রেমিকা এক সন্তানের জননী তানজিলা বেগম। খবর পেয়ে থানা পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গিয়েও কোনো সমাধান করতে পারেননি। ঘটনাটি জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের। তানজিলা বেগমের দাবি, প্রায় একবছর ধরে ওই গ্রামের খায়ের খানের ছেলে শামিম খানের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। রবিবার (০৪ মে) সকালে অনশনরত তানজিলা বেগম স্থানীয় সংবাদকর্মীদের কাছে বলেন, গত ২৯ এপ্রিল শামিমের সাথে তিনি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যান। ঢাকার সদরঘাটে পৌঁছে শামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে কৌশলে সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের ঝুমকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি নিজ গ্রামে ফিরে শামিমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, শমিমের বাবা আওয়ামী লীগ নেতা খায়ের খান প্রথমে ছেলের সাথে তানজিলার সম্পর্ক মেনে নিয়ে তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে সম্মত হন। একপর্যায়ে উপজেলা যুবদলের শীর্ষ এক নেতার হস্তক্ষেপে ওই সমাধান ভেস্তে যায়। হিজলা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আরাফাত রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। তবে শামিম খান আত্মগোপনে থাকায় বিষয়টির কোন সমাধান হয়নি। এসআই আরও বলেন, তানজিলা বেগম বিয়ের দাবিতে শামিমদের বাড়িতে অনশনে থাকায় তাকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত
গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

মুরাদনগরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
মুরাদনগরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৮ আসামির তিন দিনের রিমান্ড Read more

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন