বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে দিয়েছে। ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের নামে একদলীয় ক্ষমতা কায়েম করে দেশের রাজনীতিকে অকার্যকর করে দেওয়া হয়েছে।তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দল ও মতের রাজনীতিকে স্তব্ধ করে, গণমাধ্যম ও বিচারব্যবস্থাকে কব্জায় এনে সারাজীবনের জন্য ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ ও গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লব ছিল জনগণের মুক্তির রূপরেখা। শনিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় বান্দরবান সফরের পূর্বে সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই এখন জাতির অগ্রাধিকার।   পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু নাছের, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা শাখার আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছির, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আওতাধীন শাখাগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।    এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

'শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন