অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি–বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব। দেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের যাত্রা শুরু হলো নোয়াখালীতে চূড়ান্ত পর্বের আয়োজনে মধ্য দিয়ে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।অনুষ্ঠানে বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ এবং ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।চূড়ান্ত পর্বে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও বরিশাল জেলা দল। আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যে এই লিগের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের তুলে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।আয়োজকদের মতে, এই লিগ উঠতি ফুটবলারদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে। গুরুত্বপূর্ণ এই লীগের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন